ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

fasi2
ছবি: প্রতিকী।

চট্টগ্রামে  স্ত্রী হত্যার মামলার রায়ে আদালত স্বামী হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শাহেনুর এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন এখবর নিশ্চিত করেন। তিনি বলেন, নগরীর ইপিজেড থানার কলসিদীঘি এলাকায় ২০১৪ সালে ৩ অক্টোবর স্ত্রী রীনা খানকে হত্যা করেন স্বামী হাবিবুর রহমান। পারিবারিক অশান্তির জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে মামলা দায়েরের পর পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করে। পরে আদালত  ২০১৫ সালের ৫ অক্টোবর চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষী গ্রহণ শেষে বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ের হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসময় আসামী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন বলেন, সন্দেহাতীতভাবে স্ত্রী হত্যার প্রমাণ পাওয়ায় আদালত হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print