ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৫০ টাকার জন্য খুন হল পটিয়ার জসিম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত জসিম উদ্দিন (লালবৃত্ত)। ইনসেটে খুনি ইমন।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

রক্তাত্ব অবস্থায় রাত পৌনে ১০টার দিকে জসিম উদ্দিনকে (২৪) উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন

মাত্র ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার ইমন নামে এক যুবকের ছুরিকাঘাতে জসিম মারা যায় বলে জানায় পুলিশ।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরকাঘাতে যুবক খুন হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত ইমন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিদোয়ানুল হক বলেন, ‘যুবকটির বুকে ও কোমরসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে মারা যায়।’

পটিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান পাঠক ডট নিউজকে বলেন, ‘ইমন নামের এক যুবকের কাছে জসিম ১৫০ টাকা পায়। এ টাকা পাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনের ছুরিকাঘাতে জসিম মারা যায়। দুইজনই পেশায় দিনমজুর। তারা দুইজনই বখাটে এবং মাদকাসক্ত যুবক।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print