ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিএনজি আটক ও ৫ হাজার টাকা ঘুষ নেয়ায় এসআই রূপন নাথ ক্লোজড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে আটক করা সিএনজিচালিত অটোরিকশাটি এবং ঘুষ নেয়া ৫ হাজার টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত এসআই রূপন নাথ। এর আগে সোমবার দুপুরে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ সূত্রে এসআই রূপন নাথের ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ৫ জুলাই রোববার ভুক্তভোগী সিএনজিচালক মিলন (৩৪) নোয়াখালী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন। একই দিন রাত ১০টায় এসআই রূপন নাথের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে আসেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম।

তদন্তের সময় অভিযোগকারী সিএনজি চালক মিলন তার গাড়ির মালিক পিন্টু ভৌমিক এবং মিলনের বাবা গ্রাম পুলিশ ছায়েদল হকের জবানবন্ধি রেকর্ড করা হয়। তদন্ত সম্পন্ন হলে তদন্তকারী ওই পুলিশ কর্মকর্তা রাতেই কোম্পানীগঞ্জ থানা থেকে জেলা হেড কোয়ার্টারে চলে যান। সোমবার বিকালের দিকে কোম্পানীগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই রূপন নাথ সিএনজিচালক মিলন ও গাড়ির মালিক পিন্টু ভৌমিকের কাছে আটক সিএনজি ও ঘুষের নেয়া ৫ হাজার টাকা ফেরত দেন।

আটকৃত এ গাড়ি ও টাকা লেনদেনের সময় বিষয়টি ভিডিও করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। যা তাৎক্ষনিকভাবে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সোমবার বিকালে সিএনজি অটোরিকশাটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত এসআই রূপন নাথের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print