ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

5263ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। রোববার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলো-সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা এলাকার বাহার উদ্দিনের ছেলে জুনায়েদ (৬) ও নাটোর জেলার সিংগার সদর এলাকার মুজাহিদের ছেলে ট্রাক চালক মো. মিলন (৩৫)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. ফরিদ উদ্দিন জানান, পেঁয়াজ ভর্তি ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মীরসরাই বড়তাকিয়া ব্রাাক ব্যাংকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিলন মারা যায়। আহত হয় ট্রাক হেলপার। ঘটনার পরপরই পুলিশ এবং মিরসরাই ফায়ার সার্ভিস দূর্ঘটনা কবলিত ট্রাক ও নিহতের লাশ উদ্ধার করেছে।

এদিকে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ছালেহ আহমদ পাঠান জানান, গতরাত ১২টার দিকে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় জুনায়েদ নামে এক শিশু নিহত হয়েছে।

তিনি বলেন, পবিত্র সবে বরাতের রাতে স্থানীয় পন্থিশাহ মাজারে জেয়ারত করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন শিশু জুনায়েদ। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

নিহত শিশু জুনায়েদ শীতল পুর গামারীতলা এলাকার বাহার উদ্দিনের ছেলে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print