ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ট্রাক ও কার্ভাড ভ্যানের ত্রিমুখি সংর্ঘষে নিহত ১, আহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

road-accident
.

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের দক্ষিণ পার্শে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঢাকামুখী (ঢাকা মেট্টো ট ১৮-৩৭৪১) নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানকে (চট্ট মেট্টো ট ১১-৫০৭৫) ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি ছিটকে পড়ে। এসময় পিছন থেকে অপর একটি দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে ট্রাক চালক মোহাম্মদ মামুন (৩৫) নিহত হয়। সে রাজশাহী জেলার মতিহার থানার কাঁটাখালী গ্রামের বাসিন্দা।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন মুক্তার হোসেন (২২), কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ রাজু (২৮), ট্রাকের সহকারী নাছির উদ্দিন (১৬)। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার মাতৃকা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 মিরসরাই ফায়ার সার্ভিস ও সীতাকুন্ড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে গাড়ি ৩টি উদ্ধার করে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দীর্ঘ প্রায় দুই ঘন্টা (একপাশ) যানবাহন চরাচর বন্ধ হয়ে পড়ে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান তিনটি গাড়ি এক সঙ্গে দুর্ঘটনায় কবলিত হয়ে ১ জন নিহত ও তিনজন আহত হওয়ার কথা স্বীকার করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print