ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কমান্ডো অপারেশনের মধ্য দিয়ে শেষ হলো নৌ বাহিনীর সমুদ্র মহড়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট


5
.

ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনসহ আধুনিক সমর কৌশল প্রদর্শন ও সন্ত্রাস বিরোধী কমান্ডো অপারেশনের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া “সেফ গার্ড” ২০১৬ সমাপ্ত হয়েছে। শবিবার দিনভর বঙ্গোপসাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

নৌবাহিনীর ৫৩টি যুদ্ধজাহাজ,সকল ঘাঁটি মিরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট, হেলিকপ্টার,হাইস্পিডবোট ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত নৌ কমান্ডো দল সমাপনি দিবসে কাল্পনিক শত্রুপক্ষকে সফলভাবে নির্মুল করার মাধ্যমে সম্পন্ন করে এ মহড়া ।

3
.

সেফ গার্ড ২০১৬ সমাপনি দিনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। প্রধান অতিথি বানৌজা বঙ্গবন্ধুতে এসে পৌছলে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় সংসদ সদস্য এম এ লতিফ,নৌবাহিনী প্রধন এডমিরাল নিজাম উদ্দিন, কমান্ডার বিএন ফিল্ট কমডোর শেখ আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

2
.

মহড়ার উল্লেখযোগ্য অংশ ছিল নৌবাহিনীর জাহাজ সমুহ থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র,বিমান বিধংসী কামানের গোলা বর্ষন, সাবমেরিন বিধংসী গোলা বর্ষন, সারফেস ফায়ারিং, হেলিকপ্টার ডেক ল্যান্ডিং, সোয়াডস ও কমান্ডো টিম কর্তৃক সমুদ্রে শত্রু পক্ষ দ্বারা অধিকৃত এবং অপহৃত জাহাজের ব্যক্তিদের উদ্ধার ।

এসময় নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীতে আগামী এক মাসের মধ্যে সাবমেরিন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতি পরিণত হচ্ছে।

6
.

মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন বঙ্গবন্ধু যে আধুনিক নৌবাহিনীর স্বপ্ন দেখেছিলেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই নৌবাহিনীকে সাজাচ্ছেন। দেশের সমুদ্রসীমা এবং এর থেকে সমুদ্র সম্পদ আহরনে বাংলাদেশ নৌবাহিনী এখন সক্ষমতা সম্পন্ন বাহিনীতে পরিণত হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print