ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে শিবিরের মেসে অভিযান: ২৭ নেতা কর্মী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ctg-pic-shibir-01
আল ফালাহ গলির শিবিরের মেস থেকে উদ্ধার করা বিভিন্ন ইসলামী বই।

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর আল ফালাহ গলিতে শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে ২৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে সিএমপির খুলশী থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ বিভিন্ন ইসলামী বই, পোষ্টার, লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পাঠক ডট নিউজকে পুলিশ জানায়।

ctg-pic-shibir-02
আটক শিবিরের ২৭ নেতাকর্মী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, অভিযানের খবর নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিক্তিতে আল ফালাহ গলির ভীতরে েএকটি চার তলা ভবনে ভোরে অভিযান শুরু করে পুলিশ। প্রায় ঘন্টা্ব্যাপী তল্লাশী শেষে শিবিরের এই মেস থেকে ২৭ জন শিবির নেতা কর্মীকে আটক করে থানায় আনা হয়েছে।

ভবনের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে যুদ্ধাপরাধী  গোলাম আজম, সাঈদী এবং মওলানা মওদূদীর লেখা বিভিন্ন ইসলামী বই, জামায়াত শিবিরের সাংগঠনিক বই, লিফলেট পোষ্টার উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নে জবাবে ওসি বলেন, আমাদের কাছে খবর ছিল শিবির এ ম্যাচে অবস্থান নিয়ে নাশকতার ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল।

তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম পরিচয় পরে জানানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print