ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড থেকে সাড়ে ৩ হাজার ফেনসিডিলসহ কার ও কাভার্ডভ্যান জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14-12-2016-2-1
সীতাকুণ্ডে উদ্ধার করা ফেনসিডিল। ইনসেটে কারও কাভার্ডভ্যান।

চট্টগ্রামের  সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার বোতল ফেনসিডিল সিরাপসহ একটি প্রাইভেট কার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব-৭। এসময় ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ভোরে র‌্যাব সীতাকুণ্ড দারোগা হাট এলাকায় চেক পোস্ট বসিয়ে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন-প্রাইভেট কার যাত্রী মোঃ মোতাহের হোসেন (৩০), মোঃ রবিউল হাসান (১৯), কাভার্ডভ্যানে থাকা মোঃ জাকির হোসেন (৩৫) ও খোকন মিয়া (৩৫)।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।

14-12-2016-1
সীতাকুণ্ড থেকে জব্দকরা ফেনসিডিল ভর্তি কার ও কাভার্ডভ্যান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কুমিল্লা থেকে একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকারযোগে ফেন্সিডিলের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র এএসপি শাহেদা সুলতানা এর নেতৃত্বে দল জেলার সীতাকুণ্ড থানার বড়দারোগার হাট এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার এর গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা গাড়ি দুটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু গাড়ী দুইটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে (যার নম্বর ঢাকা মেট্টো ট-১৮-৮৩৭১ এবং ঢাকা মেট্টো গ-২৯-৩৫৩৫)

এসময় প্রাইভেটকার ও কাভার্ডভ্যান থেকে সাড়ে ৩ হাজার ফেনসিডিল সিরাপসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৮ লক্ষ টাকা। জব্দকরা এসব মাদক গাড়ি দুটি এবং গ্রেফতারকৃত ৪ জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

 

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print