ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে পুলিশসহ আহত ৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে আহতরা হলেন পুলিশ সদস্য শাহিনুর রহমান (৩২), মো. ইসমাইল (২৮), তুলসি রানী ঘোষ, পল্লব চৌধুরী (১২) ও বীরেন্দ্র ত্রিপুরা (৪৫)। এ ঘটনায় বীরেন্দ্র ত্রিপুরার হাঁটুর নিচের অংশ ও পুলিশ সদস্য শাহীনুর রহমানের পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজরী চৌধুরী ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print