ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে চালকসহ নিহত ৬

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুরের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. এমরান হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে গাজীপুরগামী লেগুনার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসেরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে লেগুনার চালক ও একজন নারীও রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পরিবহন শ্রমিক মো. নাজির উদ্দিন জানান, টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় গাজীপুরগামী যাত্রীবাহী ওই লেগুনাটি সামনে থাকা অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে মুমু পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক ও যাত্রীসহ ৬ জন নিহত এবং বাসের চালক ও লেগুনার এক নারীসহ ৬ জন আহত হয়েছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রণয় ভূষণ দাস জানান, নারীসহ ৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আর আহতদের মধ্যে লেগুনা যাত্রী নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হককে (৪০) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print