ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে জঙ্গির আস্তায় অভিযান, শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে সেখানে অবস্থান করা দুই শিশুসহ দুই নারীর আত্মসমর্পণের কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

.

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, বাড়িটিতে নব্য জেএমবির শীর্ষ এক নেতাসহ কয়েকজন রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বললেও তারা রাজি হননি। পরবর্তীতে সেখানে অবস্থান করা দুই শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ করেন। তবে ভেতরে অবস্থান করা বাকী জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। এছাড়া ভেতরে এখন পর্যন্ত কারা বা কতজন অবস্থান করছেন তা স্পষ্টভাবে জানা যায়নি।

ভোররাত থেকে সূর্যভিলা নামে বাড়িটি ঘিরে অভিযান চালানো হয়। তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে। এদিকে এলাকার উৎসুক জনতা বাড়ির ছাদে, আশপাশের রাস্তায় ও ঘিরে রাখা বাড়িটির প্রবেশপথে ভিড় করেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print