ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে বেড়াতে গিয়ে রাঙ্গুনিয়ার শিশু নিখোঁজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিখোঁজ শিশু গোপী নাথ দাশ (৬)।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাসীর বাড়িতে বেড়াতে এসে গোপী নাথ দাশ (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে।

২৫ ডিসেম্বর রবিবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী গোবিন্দ মহারাজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিখোঁজ গোপী নাথ দাশ রাঙ্গুনিয়া উপজেলার শান্তি নিকেতন এলাকার বাসু দাশ এর ছেলে।

নিখোঁজ গোপী নাথের মেসো লিটন চৌধুরী বলেন, রবিবার সকাল ৮টার দিকে চা খেয়ে সে খেলতে বের হয়। এরপর থেকে গোপী নাথকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া উপজেলা সম্ভাব্য স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি গোপী নাথকে।

তিনি আরো জানান, গোপী নাথের গায়ে গেঞ্জি ও পরনে হাফ প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার খোঁজ পেয়ে থাকলে ০১৭৫৯২১২১২৩ নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ জানিয়েছেন লিটন চৌধুরী।

এলাকাবাসী জানায়, গত ২২ ডিসেম্বর গোবিন্দ মহারাজ বাড়িতে মহোৎসব উপলক্ষে মাসির বাড়িতে মা বাবার সাথে বেড়াতে আসে গোপী নাথ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print