ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামিনে মুক্তি পেয়েছেন মুফতি ইজহার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হেফাজত ইসলামের সিনিয়র নেতা ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকালের দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম পাঠক ডট নিউজকে জানান, আদালত থেকে জামিনের কাগজপত্র পাওয়ার পর যাচােই বাচাই শেষে আজ বিকালে মুফতি ইজহার সাহবকে মুক্তি দেয়া হয়েছে।

মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী বড় ছেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার চৌধুরী জানান, প্রায় দেড় বছর কারাগারে মিথ্যা মামলায় জেল কাটার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আমার আব্বা আজ মুক্ত হয়েছেন।

উল্লেখ্য  ২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর লালখানবাজারে বাঘঘোনা এলাকায় মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণে ২ ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ তল্লাশী চালিয়ে গ্রেনেড, বিস্ফোরক এবং এসিড উদ্ধার করে।

এ নিয়ে মুফতি ইজহার এবং তার ছেলে হারুণ ইজহারসহ বেশ কয়েকজনকে আসামী করে পুলিশ  হত্যাসহ ৩টি পৃথক মামলা করেন।

 এ ঘটনার প্রায় দুই বছর পর ২০১৫ সালের ৭ আগস্ট জামিয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় মুফতী ইজহারকে। পরের দিন ৮ আগস্ট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় দেশের প্রবীণ এই আলেম ও রাজনীতিবিদকে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print