ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পাসের হার ৯০ দশমিক ৭৫%

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসিতে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। ২০১৫ সালে গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

গণভবনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেএসসি ও জেডিসিতে ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৮৫ হাজার ৮৯৩ জন।’

মন্ত্রী আরও জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। গত বছর এক লাখ ৯৬ হাজার ২৬৩ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন।

বৃহস্পতিবার বেলা ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৭ নভেম্বর।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print