ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি :
ছাদ হতে পড়ে চিকিৎসাধীন অবস্থায় রাঙামাটির কাপ্তাই আল-আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা ও শিশু সনদ এতিমখানার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
গতকাল রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ১ টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো.সুলতান মাহামুদ (১২) মারা যান।

সেই মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো বলে শিক্ষকরা জানান ।

কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর ও শিক্ষার্থীরা বলেন, গত রবিবার বিকেল ৫ টায় নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদ্রাসার ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠ্যাৎ পা-পিছলে নিচে পড়ে যায়।  এতে তার মাথায় ও হাতে গুরুত্বর আঘাত হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে স্থানীয় কাপ্তাই নতুনবাজার ফার্মেসী নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, অসাবধানতা বশত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে এই দুর্ঘটনা ঘটে ।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা হবে এবং তদন্ত হবে।

নিহত শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন চট্টগ্রাম মহানগর এর অক্সিজেন ব্যাপারী পাড়া, মুন্নি কমিশনারের বাড়ীতে বসবাস করে। সেখানে আজ সোমবার তার দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print