ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বারাক ওবামার চিঠি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শান্তি নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চিঠিতে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখায় ইউনূসকে ধন্যবাদ জানান তিনি।

গত ১৭ আগস্ট পাঠানো চিঠিতে বারাক ওবামা লিখেছেন, ‘সাধারণ মানুষকে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করে তাদের পরিবার ও সমাজকে দারিদ্রতা থেকে মুক্ত করতে আপনার যে চেষ্টা রয়েছে সেটিতে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত।’

২০০৯ সালে হোয়াইট হাউজে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি লেখেন, আপনার কাজ বিশ্বের লাখো মানুষকে স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করছিল।

ওবামা আরও লিখেন, ‘এই সময়ের মধ্যে, আমি আশা করি এটি জেনে আপনি খুশি হবেন, যাদের স্বপ্ন পূরণে আপনি সহায়তা করেছিলেন এবং আমরা যারা সবার জন্য আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ অর্থনীতির ব্যাপারে ভাবি, তারা আপনাকে স্মরণ করি, এবং আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে সেই স্বাধীনতা পেতে থাকবেন।’

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় ২০০৬ সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল প্রদান করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print