ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লামায় সৎ বোনকে কুপিয়ে হত্যা করেছে ভাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বান্দরবানের লামায় সৎ মায়ের পরোচনায় ভাই বোনকে কুপিয়ে হত্যা করেছে। ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই কুপিয়ে তাকে হত্যা করে তার বড় বোনকে। আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। নিহতের ২ ছেলে ৪ মেয়ে। খুনি শহর আলী ও শাকেরা খাতুন তার সৎ ভাই ও মা। ঘটনার পরপরই আশপাশের লোকজন আহত ব্যক্তি শামসুন্নাহার কে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল চলছে। অভিযুক্ত মা শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print