ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামিন পেলেন রিজেন্টের সাহেদ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে জামিন দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো: আখতারুজ্জামানের একক বেঞ্চে জামিন শুনানি শেষে তাকে ছয় মাসের জামিন দেয়।

এর আগে ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ডের টাকা ৬০ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। ওই সময় তিনি সম্পদের হিসাব জমা না দেয়ায় আরো ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছিল। তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা করা হয়। ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেয় আদালত। মামলার মোট ১০ জন সাক্ষী বিভিন্ন সময়ে সাক্ষ্য দেয়।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print