ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত আছেন।

আজ বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।

আগামী ২ অক্টোবর অবসরে যাবেন ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর পরেই হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেন। পরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন), উপ-মহাপরিদর্শক এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হন। কর্মক্ষেত্রে সবশেষ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print