ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি হল ১২ শাপলা পাতা মাছ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে ১ লাখ ৮ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। আজ সকালে মনির মাঝি ১লাখ ৮হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ ওজনের। এ দুটি মাছ মণ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। বাকী মাছ গুলো গড়ে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print