ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দর এলাকায় মধ্যরাতে ওয়াগন ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যুবকের মৃত্য

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ওয়াগণ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে।

তবে ঘটনা দুই ঘন্টা পরও রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে রেল পুলিশ বা থানা পুলিশকে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরী থেকে বন্দরমুখী একটি খালি ওয়াগান ট্রেন চট্টগ্রাম বন্দরে প্রবেশের আগে রাত ১২টার দিকে সল্টগুলা ঈশান মিস্ত্রি হাট এলাকায় পৌছলে ৩০ বছর বয়সী এক যুবক হঠাৎ ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় ট্রেনটি সেখানে দাঁড়িয়ে যায়।

ঘটনার পর শত শত লোক সেখানে জমায়েত হলেও কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি।

সিএমপির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের মজুমদার টেলিফোনে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। তবে যুবকটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print