ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পিরোজপুরে বাকিতে সিগারেট না দেয়ার অভিযোগে হামলায় এক দোকান মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই দোকান মালিকের নাম ফারুক ভূইয়া। শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় শাওন, শাহিন ও সুমন নামের তিন যুবক দোকান মালিক ফারুকের কাছে বাকিতে সিগারেট চায়। এসময় ফারুক সিগারেট দিতে অস্বীকার করে এবং আগের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর রড দিয়ে হামলা চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print