ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গেলেন স্বামী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফেনীতে ঝগড়ার এক পর্যায়ের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে তিনি থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। বুধবার (১১ জুন) ভোরে জেলার সোনাগাজী উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সিনথিয়া ইসলাম খুশবু। আটক স্বামীর নাম আক্কাস রনি। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন। পেশায় জুতা বিক্রেতা রনির গ্রামের বাড়ি ভোলায় এবং খুশবুর বরিশালে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ শুরু হয়। সারারাত ঝগড়া করে এক পর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। পরে সকাল সাড়ে সাতটার দিকে থানার সামনে এসে তিনি এক পুলিশকে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। খুশবুর হাত, গলা ও কানে কোপের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print