ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লাল-সবুজের পতাকা হাতে আর্জেন্টিনার জয়ের সাক্ষী হলেন জায়েদ খান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে আজ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের খেলা, আর ভক্ত জায়েদ খান খেলা দেখবেন না, এমন তো হতে পারে না। অনুগত ভক্ত হিসেবে খেলা দেখতে মেটলাইফ স্টেডিয়ামে হাজির নায়ক জায়েদ খান।

স্টেডিয়ামে ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন এই নায়ক। স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ম্যাচ। ২২ মিনিটে, আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের ম্যাজিকাল থ্রু পাস থেকে অসাধারণভাবে ডান পায়ে বল রিসিভ করে কানাডার ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন আলভারেজ।

বিরতির পর ৫১ মিনিটে কানাডার জালে আবার আঘাত হানে আর্জেন্টিনা। মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যাওয়ায় আর্জেন্টাইন অধিনায়ককে আর অফসাইড নিয়ে ভাবতে হয়নি। এনজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা–টা ছুঁইয়েছেন। বল জালে! ফলে কোপা আমেরিকা-২০২৪ টুর্নামেন্টে প্রথম গোল পায় মেসি। অবশেষে, ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে মেসি-স্কালোনির আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে আর্জেন্টিনা-কানাডার ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে জায়েদ খান লিখেন, ‘দেখা হবে ফাইনাল ম্যাচে। সীমাহীন গতিতে ছুটে চল আর্জেন্টিনা।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print