ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধা’রা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বীর মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ-সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফারুক ই আজম বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা নানাভাবে নানা আঙ্গিকে হয়েছে। যাচাই-বাছাই করে যাদের সত্যিকার পাব, তারা থাকবে; আর যাদের পাব না, তারা থাকবে না; চলে যেতে হবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তিও পেতে হবে।’ তিনি বলেন, মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। একদিনে বললে তো হবে না, এটা প্রক্রিয়াধীন।

ব্রিফিং শেষে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সঙ্গেও। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print