ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকের সহকারী মুখপাত্র মহুয়া মহসীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সভায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বন্যার্তদের সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ হতে ২২ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন হতে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ এক কোটি টাকাসহ মোট ২৩ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print