ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ যুবদল নেতার স্ত্রী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৯৬ হাজার ৭০০ টাকাসহ যুবদল নেতা শ‌ফিকুল আজম ডা‌লিমের স্ত্রী নার্গিস সুলতানাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শফিকুল আজম ডালিম আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বুধবার রাতে মেজর মো. তাওফিক আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এ বিষ‌য়ে আলমডাঙ্গা থানার এসআই র‌ফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ক‌রেছেন।

তবে জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু দাবি করেছেন, আটক নারীর স্বামী ডালিম যুবদলের কেউ নন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print