ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অতিরিক্ত সময়ের গোলে হারলো বাংলাদেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই জয়রথ ধরে রাখা হলো না। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে কিঙ্গা ওয়াংচুকের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে ১-১ এ সিরিজ ড্র করেছে ভুটান।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আগের ম্যাচে জয়ের সুখ-স্মৃতি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান ছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতাও বেশ ভুগিয়েছে লাল-সবুজদের। তবে সব সামলে আক্রমণে ওঠার চেষ্টা চালায় হ্যাবিয়ের ক্যাবরেরা শিষ্যরা। তবে প্রথমার্ধে নিজেদের ভুলে বেশ কিছু সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ফলে গোলশুন্য প্রথমার্ধ রেখে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের লিড নিতে একাধিক আক্রমণ চলালেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষদিকে ভুটানের রক্ষণ ভাঙার চেষ্টার করলেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কিঙ্গা ওয়াংচুকের গোলে হারতে হয় বাংলাদেশকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print