ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আন্দোলনে রামদা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করা লিটন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থেকে আটক করেছে র‍্যাব-৩। পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় লিটনের রামদা নিয়ে ছাত্রদের ওপর আক্রমণের ভিডিও। এরপরই লিটন ও তার সহযোগীদের সন্ধানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ীতে লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত ৪টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, লিটন এলাকায় চিহ্নিত চাঁদাবাজ। চাঁদা না দিলে বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে। গেল ছাত্র-জনতা আন্দোলনের সময় লিটন তার বাহিনী নিয়ে আক্রমণ চালায়। রামদা দিয়ে কোপায় অনেককে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print