ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স, ১১ দিনে এলো ১০৪ কোটি ডলার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স। চলতি মাসের ১১ দিনে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ৫৫ কোটি ডলার। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে।

চলতি মাসের ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪৯ লাখ ডলার। পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে ২৮৪ কোটি ডলারের ওপরে গিয়ে ঠেকতে পারে। এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলারের রেকর্ড রয়েছে ২০২০ সালের জুলাই মাসে।

সরকার পতনের গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমেছে।

এদিকে, রেমিট্যান্স বাড়লেও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই-আগস্টের ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বুধবার রিজার্ভ দাড়িয়েছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print