ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুর্গাপূজায় হামলার আশঙ্কা হিন্দু মহাজোটের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আসন্ন দুর্গাপূজায় মন্দির ও মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি পূজার নিরাপত্তায় শিক্ষার্থীদের পরিবর্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এমন দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা সব মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন এবং দুর্গাপূজার ছুটি ৩দিন করার দাবি জানান।

নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হতে চায় না। গত দুই দশকে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িতদের তথ্য শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এ সময় ৫ আগস্ট পরবর্তী সহিংসতার সাথে জড়িতদের বিচারেরও দাবিও জানান তারা।

এছাড়া সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেয়ার আহ্বানও জানানো হয়। অন্যথায় সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভের হুঁশিয়ারিও দেয় হিন্দু মহাজোট।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print