ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চান্দগাঁওয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় সিটি করপোরেশনের একটি টার্ফের দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানার চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই জন ছুরিকাঘাতে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু মারা যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print