ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেইঃ মেজর হাফিজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন-মালিকানা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে; বাংলাদেশে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এদের মধ্যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করছে। তাদের কাছে প্রত্যাশা, দ্রুত সময়ে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সেনাবাহিনী ভুল করেছে দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। যারা আশ্রয় নিয়েছে, তাদের বিচার হওয়া উচিত। এই বিপ্লব যেন ব্যর্থ না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print