ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানিতে তেমন কিছু যায় আসে নাঃ অর্থ উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে, সে তুলনায় ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানিতে তেমন কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এতে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে। ফরেন কারেন্সি আসে। ভারতে ইলিশ রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print