ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লেবাননে ইসরায়েলি হামলা,নিহত আরও ৭২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইসরায়েলি হামলা, রক্তপাতে চরম বিপর্যস্ত লেবানন। বুধবারও (২৫ সেপ্টেম্বর) পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭২ জনের। আহত প্রায় ৪শ’। খবর আল জাজিরার।

এই নিয়ে তেল আবিবের তিন দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬২০। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বেসামরিক স্থাপনা ও বাড়িঘর।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আরও কয়েকশ ঘাঁটিতে হয়েছে হামলা। দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে, লেবাননে যেকোনো সময় শুরু হবে স্থল অভিযান। চলছে ব্যাপক তোড়জোড়। উত্তরাঞ্চলীয় সীমান্তে পাঠানো হয়েছে আরও দুটি রিজার্ভ ব্রিগেড। জড়ো করেছে ট্যাংক ও অস্ত্র সরঞ্জাম।

লেবাননে মাত্র তিনদিনে বাস্তুচ্যুত হয়েছে ৯০ হাজার মানুষ। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print