ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত সন্ধ্যা রাণী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান কাকী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাই বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়।  পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print