ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতক্ষীরায় কালী মন্দিরে নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার সোনার মুকুট চুরি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেয়া প্রতিমার সোনার মুকুট চুরি হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ ভক্তরা উপস্থিত ছিলেন। দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ওই চুরির ঘটনা ঘটে।

সেবায়েত রেখা সরকার জানান, পূজা শেষে তিনি মন্দিরের পাশের টিউবওয়েলে পূজার বাসনপত্র ধুতে গিয়েছিলেন। মাত্র ১-২ মিনিট পরে ফিরে এসে দেখি মায়ের প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে উপস্থিত সবাইকে বিষয়টি জানাই।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় এক যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও স্বর্ণের মুকুট উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট উপহার দেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print