ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসা চাপায় এক যুবকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীর নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসা চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, ফ্লাইওভারের উপর দুর্ঘটনাবশত বাসের নিচে চাপা পড়ে এক যুবক গুরুতর আহত হন। পরে যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশ এখনো চমেক মর্গে রয়েছে।

ঘটনা সূত্রে আরও জানা গেছে, ধারণা করা হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভারের খুলশী অংশে যুবকটি সম্ভবত পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন এমন সময় বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যুবকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। সড়কে কালো রক্ত জমাট বেধেঁছে। যুবকের পরনে ছিলো চেক শার্ট ও জিন্স প্যান্ট।

পুলিশ যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্ঠা চালাচ্ছে বলে জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print