ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময়ের জন্য গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। রোববার (২৭ অক্টোবর) কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি। খবর আলজাজিরার।

সিসি আরও জানান, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের ১০ দিনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা উচিত।

ইসরায়েল ও মিসরীয় প্রতিনিধিরা কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য বৈঠক করার সময় তার এই মন্তব্য সামনে এলো।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print