ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইলিশ নিধন অভিযানে গিয়ে জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ ২ পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইলিশ নিধন অভিযানে গিয়ে জেলেদের হামলায় পদ্মা নদীতে ২ পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধানে অভিযান চলছে।

স্থানীয়রা জানায়, রোববার (২৭ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বের কালুয়া গ্রামের জেলেপাড়া অংশে গতরাতে ৬ জন পুলিশ সদস্য অভিযানে যায়। ইলিশ নিধন বন্ধ কার্যক্রমের এই অভিযানে তাদের সাথে ছিলেন স্থানীয় দুই মেম্বার।

এ সময় মাঝরাতে জেলেদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এরপর চারজন পুলিশ সদস্যসহ দুইজন ইউপি সদস্য সাঁতরে পাড়ে উঠলেও এএসআই মুকুল এবং সদরুল নিখোঁজ রয়েছেন।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়েছিল। নদীর মাঝখানে তাদের সাথে দু’পক্ষের সংঘর্ষ হলে নৌকা ডুবিতে দুই সদস্য নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে যোগ দিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডু্ুবরি দল রওয়ানা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print