ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে শো-রুম উদ্বোধনে মেহজাবীনকে বাধা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামে পৌঁছেও নিরাপত্তাজনিত কারণে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের।

তবে এর আগে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী ও ‘তাওহীদি জনতা’র ব্যানারে একদল আন্দোলনকারী মেহজাবিনকে নিয়ে দোকান উদ্বোধনের বিরোধিতা করেন। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

উদ্বোধন অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, এমন হুঁশিয়ারির পর মেহজাবীন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি।

এদিকে, শো-রুমটির ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, কিছু সমস্যার কারণে উনি আসতে পারেননি। উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে।

গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print