ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর সাধারণ সম্পাদক তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

বিমানবন্দর থানার এক‌টি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৯ জুলাই মামলা‌টি দায়ের করা হয় বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print