ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘হামলার নেপথ্যে সারজিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন– শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় বারবার সারজিস আলমের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।

একই দাবি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফারুকের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আন্দোলন করব। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করা হবে।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print