ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুর আইনজীবীদের নির্বাচন ১৬ পদে আ’লীগ ৫ টিতে বিএনপি সমর্থিতরা জয়ী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সুদীপ কুমার চক্রবর্তী সভাপতি, মোঃ মনজুর মোর্শেদ প্রিন্স সাধারণ সম্পাদক।

গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতিসহ ১৬ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন।

এর মধ্যে সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তীসহ ১৬ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মনজুর মোর্শেদ প্রিন্স ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ৫ জন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত নীল প্যানেল) থেকে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে আজ ৩ মার্চ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুস সালাম।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে৷

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক পদে কাজী আলম, অডিটর পদে মুহাঃ মেহেদী হাসান জজ, মহিলা সম্পাদক পদে ফাহমিদা আছমত ও ৯ জন সদস্য মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ কামরুল হাসান, মোঃ জাকির হোসেন, নাছরিন আক্তার মায়া, মোঃ ফরিদ আহম্মেদ, মনজুর হোসেন, মোঃ আব্দুর মালেক, মাহমুদুর রহমান খান ও মোঃ আব্দুল হালিম সরকার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল) থেকে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীন শৈলী ও সদস্য পদে মোসাঃ আজিজা আক্তার এবং মোঃ মোজাম্মেল হক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি সমর্থিত নীল প্যানেল) থেকে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print