ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কার্ভাডভ্যান ভর্তি ৫০ লাখ কাপড়সহ আটক ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13336298_1158352314195841_296366929_n
বন্ড সুবিধায় আনা বিপুল পরিমাণ কাপড় বিক্রির উদ্দেশ্যে নেয়া কালে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে কার্ভাড ভ্যান ভর্তি প্রায় ৫০ লাখ টাকা কাপড় জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে এসব কাপড়সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নগরীর টেরি বাজারের পাইকারী কাপড় ব্যবসায়ি ও শাহ আমানত ট্রেডার্সের মালিক মোহাম্মদ রাসেদ (৩৬), ব্রোকার মোহাম্মদ ফারুক (৩৩) ও কার্ভাডভ্যান চালক
মোহাম্মদ ইয়াছিন (১৮)।

ককক
কাপড়সহ আটক কার্ভাডভ্যান

বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহসীন। সকালে গোপন খবরের ভিক্তিতে বায়োজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি কার্ভাডভ্যান আটক করা হয়। এর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে শার্ট ও গেঞ্জি তৈরীর ১১৮ রোল (৪ হাজার ৮শ ৭১ গজ) কাপড়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

ওসি মহসীন আরো জানান, শুল্কমুক্ত কাপড় আমদানীর সুবিধা নিয়ে কতিপয় আমদানীকারক বিদেশ থেকে এ সব কাপড় এনে দেশে খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে কার্ভাডখ্যানসহ কাপড়গুলো জব্দ এবং উল্লেখিত ৩ জনকে আটক করেছি।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print