ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পালিয়ে থাকা নোয়াখালির জামায়াত নেতা গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গ্রেফতার হওয়া নোয়াখালি জামায়াত নেতা হাজী মো. বেলাল হোসেন।

চট্টগ্রামে পালিয়ে থাকা নোয়াখালির সেনবাগের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। হাজী মো. বেলাল হোসেনকে (৫৫)  নামে এ জামায়াত নেতাকে বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  এসময় তার কাছ থেকে ৩টি জিহাদী বই ও ২৫টি লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার জামায়াত নেতা হাজী মো. বেলাল নোয়াখালী সেনবাগ উপজেলার বিন্নাগুনি এলাকার মৃত হাজী আবদুল ছাত্তারের ছেলে।এবং সেনবাগ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, নোয়াখালী জেলার সেনবাগ থানার ৬টি মামলার পলাতক আসামি জামায়াত ইসলামীর নেতা বেলাল হোসেনকে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকার একটি অফিস কক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩টি জিহাদী বই ও ২৫টি লিফলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির সাথে থাকা আরো ১০/১২ ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতার জামায়াত নেতাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print