ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজানে লাভলী আকতার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের গোলাজার পাড়ায় শশুর বাড়ীতে এ ঘটনা ঘটেছে। শশুর পরিবারের দাবী লাভলী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে দুপুরে রাউজান থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত গৃহবধূ একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. এসকান্দরের স্ত্রী ও বাঁশখালীর মো. সৈয়দের কন্যা।

রাউজান থানার ওসি কেঢায়েত উল্লাহ এ খবর নিশ্চিত করেন। তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ভোরে নিজ ঘরের ছাদের লাগানো গাছের সাথে রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করে লাভলী। এসময় তার স্বামী এসকান্দর একই রুমে ঘুমে ছিল। ধারণা করা হচ্ছে স্বামীর মধ্যে রাতে ঝগড়া হয়েছে। যার কারণে লাভলী আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রির্পোটে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print