ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামে দুই বাড়িতে তল্লাশী চালিয়ে কিছুই পায়নি পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় দুটি বাড়ি ঘিরে প্রায় ২ ঘন্টা তল্লাশী চালিয়েছে পুলিশ। তবে বাড়ি দুটি থেকে কাউকে আটক কিংবা কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

 
আজ বিকেল ৪টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সিডিএ এক নম্বর সড়কের অবস্থিত হক সাহেবের মালিকানাধীন “মমহ নিবাস” এবং উত্তর কাট্টলী বাংলাবাজার (ইশান মহাজন সড়ক) এলাকায় শ্রী শাহ মালিকানাধীন একটি ৪ তলা ভবনে জঙ্গিরা অবস্থান করছে এ তথ্যের ভিক্তিতে পুলিশ ঘেরাও করে একযোগে তল্লাশী চালায় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
 
.

পুলিশ জানায়, সীতাকুণ্ডের জঙ্গি  আস্তানায় অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতি জহিরুল এ আর্জিনার দেয়া তথ্যের ভিক্তিতে মূলত আজ সোমবার দুপুর থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়। পরে বিকালের দিকে পুলিশ, সোয়াত টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছার পর ৪টার পর থেকে তল্লাশী শুরু হয়। এতে অংশ নেয় যৌথ বাহিনীর দেড়শ’র সদস্য।

ইতোমধ্যে দুটি ভবনের বেশ কয়েকটি পরিবারে তল্লাশী চালিয়েছে। প্রায় ২ ঘন্টা তল্লাশী শেষে সন্ধ্যা ৬টার দিকে অভিযানকারী পুলিশ সদস্যরা এলাকা  ছেড়ে গেছে।
.

সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানান, জঙ্গিগোষ্ঠি সম্প্রতি সময়ে মহানগরীর জেলা ও বিভিন্ন এলাকায় ছদ্রবেশে অবস্থান এবং আস্তানা গড়ে তুলে বড়ধরণের নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আমরা সব জায়গায় তাদের অস্তানা উচ্ছেদ করেছি।

এরই প্রেক্ষিতে দেশব্যাপী চলমান জঙ্গিবাদ বিরোধী অভিযানে আজ নগরী আকবরশাহ এলাকায় দুটি বাড়ি তল্লাশী করা হচ্ছে। সীতাকুণ্ডে আটক জেএমবি দম্পতির দেয়া তথ্যের েসুত্র ধরেই মূলত এ অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print