ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে আটক জঙ্গি দম্পতি ফের ৫ দিনের রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আটক জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে ফের ৫ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রথম দফায় তাদের ১২ দিন হেফাজনে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সে সময় তাদের দেয়া তথ্য মতে পুলিশ নগরী কর্ণেল হাট সিডিএ আবাসিক ও কাট্টলী এলাকার দুটি বাড়ি ঘেরাও করেও কাউকে আটক করতে পারেনি।

আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় ৫ দিনের রিমাণ্ডে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন সীতাকুণ্ড থার ওসি ইফতেখার হাসান। তিনি জানান, মামলা তদন্তের স্বার্থে তাদের আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তাই সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

উল্লেখ্য গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজার এবং প্রেমতলায় পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমা বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে শুক্রবার সকালে পুলিশ বাদি হয়ে চারটি পৃথক মামলা করেন। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা। প্রত্যেক মামলায় নামারবাজার থেকে গ্রেফতার হওয়া দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print