ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রদের গায়ের উপর চড়া সেই উপজেলা চেয়ারম্যান নূর হোসেন জামিন পেলেন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শিক্ষার্থীদের তৈরি ‘মানব সেতু’তে চড়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী জামিন পেয়েছেন।
বুধবার (২৯ মার্চ) বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ চূড়ান্ত চার্জশীট দাখিল পর্যন্ত তাকে এই জামিন প্রদান করেন।

দীর্ঘ দুই মাস পর বুধবার বিকেলে নূর হোসেন পাটোয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় আদালতে নূর হোসেনের পক্ষে-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে বিকেলে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন।

নূর হোসেন পাটোয়ারী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩০ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি জুতা পায়ে চড়ে ‘মানব সেতু’ পার হন।

এ ঘটনায় এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print